শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

পাক-ভারত সীমান্তে অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানকে চাপে রাখতে ভারতীয় বিমানবাহিনী পাক-ভারত সীমান্তের হালওয়ারা বিমানঘাঁটিতে অতিরিক্ত অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান মোতায়েন করেছে । ভারতীয় বিমানবাহিনীর ‘ভ্যালিয়ান্ট’ স্কোয়াড্রনে যুক্ত করা হয়েছে এই বিমানগুলো।

ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার কথা মাথায় রেখেই এই অতিরিক্ত সুখোই মোতায়েন বলে জানা গেছে। যা আরও শক্তিশালী করবে সীমান্তের নিরাপত্তা।

এর আগে ১৯৬৩ সালে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আক্রমণাত্মক ফাইটার স্কোয়াড্রন হিসাবে অভিষেক হয়েছিল ভ্যালিয়ান্টের৷এতে রয়েছে তিন প্রকারের যুদ্ধ বিমান- ভ্যামপায়ার, স্পিটফায়ার ও সু-৭।

দীর্ঘ ৫৪ বছরের যাত্রায় একাধিক স্থান পরিবর্তন করেছে এই স্কোয়াড্রন। ১৯৭১ সালে যুদ্ধ ও কার্গিলের সময়ও কাজে লাগানো হয়েছিল এই স্কোয়াড্রনকে।  মিগ-২৩এস ছিল এই স্কোয়াড্রনের প্রথম যুদ্ধ বিমান যা কার্গিলের সময় ব্যবহার করা হয়েছিল।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ