শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

ভারতের কোচবিহারে পৈতৃক ভিটায় এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গতকাল রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটায় পৈতৃক ভিটায় পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ

বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে কোচবিহারের দিনহাটায় পারিবারিক আত্মীয়দের বাড়িতে যান তিনি।

পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ বলেন, ‘তিস্তা সম্বন্ধে আমি তেমন কিছুই বলতে চাই না। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ঢাকা সফরে গিয়েছিলেন, সে সময় তিনি বলেছিলেন, পবন (বাতাস), পানি আর পঞ্চি (পাখি) এদের কোনো বর্ডার নেই। কিন্তু এখন দেখছি, পবন আর পঞ্চির বর্ডার না থাকলেও পানির বর্ডার আছে।’

‘তবে মোদি কথা দিয়েছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকার থাকাকালেই তিস্তার পানিবণ্টন চুক্তির সমাধান হবে। আমরা আশাবাদী। বিশেষ করে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিজেপির বিরাট জয়ের পর মোদির রাজনৈতিক সূত্র অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমরা আশা রাখি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কথা রাখবেন’, যোগ করেন এরশাদ।

এদিন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে ছিলেন তাঁর ছেলে এরিক এবং জাতীয় পার্টির দুই শীর্ষস্থানীয় নেতা সুনীল শুভরায় ও রুহুল আমিন হাওলাদার।

এদিন ভারতের দিনহাটায় স্থানীয় বিভিন্ন সংগঠনের তরফে এরশাদকে স্বাগত জানানো হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ