শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গ্রিক মূর্তি ইসলামি মূল্যবোধকে আঘাত করেছে: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্রিক মূর্তি ইসলামী মূল্যবোধকে আঘাত করেছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গ্রিক মূর্তি স্থাপনের সমালোচনা করে তিনি বলেন, ‘এই মূর্তি ইসলামি মুল্যবোধকে আঘাত করেছে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মূর্তি থাকা ঠিক না। এর আগেও সেখানে দাঁড়িপাল্লা ছিল; কিন্তু কি কারণে সেখানে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হলো তা বোধগম্য নয়। আমি মনে করি ওই মূর্তি সরিয়ে ফেলা দরকার।’

শনিবার রংপুর নগরীর দর্শনা এলাকায় এরশাদ তার নিজ বাসভবন ‘পল্লীনিবাসে’ সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, ‘বিএনপি যতই হুমকি- ধামকি দিক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশ গ্রহণ করতে হবেই। কারণ নির্বাচনে অংশ না করলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। ফলে তাদের নির্বাচনে অংশ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারতের সাথে সামরিক চুক্তিসহ বিভিন্ন চুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘সামরিক চুক্তির বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না।’

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তিস্তা চুক্তি হবে বলে এরশাদ আশা প্রকাশ করেন।

রংপুরে জাপা নেতা আব্দুর রউফ মানিক আসন্ন রংপুর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বিন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার বিষয়ে এরশাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তার পাশে বসা মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দেখিয়ে বলেন, ‘আমি অনেক আগেই তাকে (মোস্তাফিজার রহমান) মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছি। এর কোনো পরিবর্তন হবে না।’

এর আগে দুপুরে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি পল্লী নিবাস বাসায় এসে পৌঁছলে দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারষ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এরশাদের নেতৃত্বে ‘জাতীয় ইসলামি মহাজোট’ এর আত্মপ্রকাশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ