রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ভারতে কঠোর নজরদারিতে ২ হাজার মাদরাসা-মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তর প্রদেশের ২ হাজার মসজিদ মাদরাসা কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পত্রিকাটি একটি প্রতিবেদনে বলেছে, দিল্লি ও উত্তর প্রদেশে হামলা পরিকল্পনার অভিযোগে ৫ জনকে আটকের পর মাদরাসা মসজিদে নজরদারির সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যেই প্রতিষ্ঠানগুলোতে তল্লাশী করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

পুলিশ বলছে, দেখা হচ্ছে ওই ২ হাজার মাদরাসা ও মসজিদ কোনো সন্ত্রাসীর সম্পৃক্ততা সেখানে রয়েছে কি না।

সংখ্যালঘু বিষয়ক বিভাগের হিসেবে ৫০০ মাদরাসার মধ্যে ১৫টি রয়েছে ডিগ্রি ও ৫৫টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের। বিজনুরের পুলিশ এসপি অজয় সানি বলেন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা এসব মাদরাসা ও মসজিদগুলোর ওপর কঠোর নজরদারি রেখেছে। কোনো বহিরাগত এসব প্রতিষ্ঠানে আসা যাওয়া করছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। দায়িত্ববান নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এসব মাদরাসা ও মসজিদের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রাখার জন্যে অনুরোধ জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যাতে কোনো তরুণ বিভ্রান্ত হয়ে জঙ্গি সম্পৃক্ততায় জড়িয়ে না পড়ে। তরুণদের প্রতি সংবেদনশীল আচরণ করার কথাও বলছে পুলিশ যাতে তারা জঙ্গি ফাঁদে জড়িয়ে না পড়ে।

গত বৃহস্পতিবার এ যৌথ অভিযানে ৬টি রাজ্য থেকে পুলিশ ৪ তরুণকে গ্রেফতার করে যাদের বয়স ১৯ থেকে ২৫ বছর। তাদের বিরুদ্ধে দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া পুলিশ আরো ৮ তরুণকে আটক করেছে। এদের ৬ জনকে জিজ্ঞাসাবাদ করছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশ ধৃতদের কাছ থেকে আইএস জঙ্গি সংশ্লিষ্ট পুস্তকও পেয়েছে। এছাড়া আটকের পর যে চার তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের আগামী ৬ মাস নজরদারির মধ্যে রাখা হবে।

কামরাঙ্গির চরে উলামা সম্মেলন শুরু; উপস্থিত হয়েছেন শীর্ষ আলেমগণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ