শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
আজকের স্বর্ণের দাম: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা

কওমির স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, এটা আলেমদের দাবি ছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসাকে স্বীকৃতি প্রদানে আওয়ামী লীগ সরকার আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার সকালে সাভার সিটি সেন্টারের সামনে বেদে সম্প্রদায়ের তৈরি পোশাক কারখানার শোরুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদরাসাকে প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি দেয়া নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রধানমন্ত্রী কয়েক বছর আগেই এ নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের মাওলানা শাহ আহমদ শফী।

তিনি বলেন, পরে সেই কমিটির প্রধান এবং কমিটির অন্য আলেমরা একমত হয়ে প্রধানমন্ত্রীর কাছে আসেন, তখন তিনি কওমী মাদ্রাসার স্বীকৃতি দেন।

আসাদুজ্জামান খান বলেন, এটা আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবি ছিল। এখানে হেফাজতের কোনো সম্পৃক্ততা নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান প্রমুখ।

কওমি শিক্ষা আছে বলেই আমরা এখনও খাঁটি মুসলমান: স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ