শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

'আদভানি না, আমিই বাবরি মসজিদ ভাঙতে বলেছিলাম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক বিজেপি সাংসদ রাম বিলাস বেদান্তি বলেছেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের জন্য সমবেত করসেবকদের প্ররোচনামূলক ভাষণ লালকৃষ্ণ আদভানি দেননি, তিনিই সে ভাষণ দিয়েছিলেন।

বেদান্তি জানিয়েছেন, সেদিন তারই কণ্ঠে শোনা গিয়েছিল, ‘এক ধাক্কা অউর দো, বাবরি মসজিদ টুট দো’ স্লোগান। আর এই স্লোগান শুনেই 'রামপন্থী' করসেবকরা একের পর এক আঘাতে ভেঙে ফেলেছিল বাবরি মসজিদ।

বেদান্তি আরও বলেন যে, তিনি, বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিংহল এবং মহন্ত অভেদ্যনাথ যখন 'প্ররোচনা' দিচ্ছিলেন, তখন বরং আদভানি, যোশী এবং বিজয় রাজে সিন্ধিয়ারা করসেবকদের 'শান্ত করার' চেষ্টা করছিলেন।

প্রসঙ্গত, যে ১৩ জনের নামে বাবরি কাণ্ডে 'ফৌজদারি ষড়যন্ত্রে'র তদন্ত করার ছাড়পত্র পেয়েছে সিবিআই, তার মধ্যে অন্যতম হলেন রাম বিলাস বেদান্তি। কিন্তু প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হওয়ার দুদিন বাদে 'হঠাৎ করে' কেন 'সত্য স্বীকারে'র ইচ্ছা হল বেদান্তির।

বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রে আদভানিসহ ১২ ব্যক্তি জড়িত: সিবিআই

বাবরি মসজিদ মামলায় সাবেক বিজেপি প্রধানের বিচারের নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ