রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

পানামা পেপারস কেলেঙ্কারির রায়; নওয়াজ শরিফের ভবিষ্যত নির্ধারণ আজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পানামা পেপারস কেলেঙ্কারিতে দুর্নীতির অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভবিষ্যত কি হবে তা আজ নির্ধারণ করবেন দেশটির সুপ্রিম কোর্ট।

আদালত যদি নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগের ওপর রুল জারি করেন তাহরে ক্ষমতা থেকেও সরে দাঁড়াতে হতে পারে এ প্রধানমন্ত্রীকে।

অন্যদিকে আদালতের এ উদ্যোগে ব্যাপক সমর্থন দিচ্ছে পাকিস্তানি জনগণও। জঙ্গিগোষ্ঠী ও বার বার আত্মঘাতী হামলার কারণে দেশটির নিরাপত্তা যেখানে হুমকির মুখে ছিল সেখানে দেশটিতে নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে নওয়াজ সরকার। তবে আদালতের এমন সিদ্ধান্তে নওয়াজ শরিফ ও ক্ষমতাসীন দল বড় ধরনের  সংকটের মুখে পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আগামী বছরই দেশটিতে নির্বাচন হওয়ার কথা।

এর আগে গত ১ নভেম্বর পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন  দেশটির সুপ্রিমকোর্ট। সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেয়  আদালত। সূত্র: এএফপি ও দ্য ডন।

বাদশাহ ফয়সালকে যেভাবে হত্যা করা হয়

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ