রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আমি হাওরের মানুষ তাই আপনাদের অবস্থ বুঝতে পারি; রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, সুনামগঞ্জে হাওরে বৃষ্টিপাতে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগ আপনারা দ্রুত কাটিয়ে উঠবেন। আমাদের দেশে প্রচুর পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। হাওরের মানুষ না খেয়ে থাকবেন না।

সোমবার রাতে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আমি সব সময় হাওরের খোঁজ খবর নেই, কারণ আমি হাওরের মানুষ। আমার জেলা কিশোরগঞ্জও হাওর বেষ্টিত এলাকা। আমি কৃষকের ছেলে তাই সুনামগঞ্জের হাওরের বর্তমান কী অবস্থা তা বুঝতে পারি।

তিনি বলেন, আপনারা দাবি করেছেন ওএমএস কার্যক্রম আগামী চৈত্র মাস পর্যন্ত চালু রাখার জন্য। এ বিষয়ে আমি সরকারকে বলব। ইতোমধ্যেই আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

আব্দুল হামিদ বলেন, আপনারা আমাকে ভুল বুঝেন, মনে করেন আমি সরকার। কিন্তু তা নয় আমি, নিরপেক্ষ বাংলাদেশের রাষ্ট্রপতি, কোনো দলের মন্ত্রী নই। কারণ রাষ্ট্রপতি পদ হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষ পদ।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহমেদ তওফিক, সুনামগঞ্জ-মৌলভীবাজার মহিলা সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন নাহার বেগম প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ