বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কওমির স্বীকৃতি বাতিলের দাবিতে আহলে সুন্নাতের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে কওমি মাদরাসার সনদের স্বীকৃতি বাতিলের দাবিতে মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত নামের একটি সংগঠন। হাতেগোনা কয়েকজনের এই মিছিল থেকে প্রয়োজনে আদালতে যাওয়ার ঘোষণাও দেয় সংগঠনটি।

সোমবার চট্টগ্রাম নগরীর মুরাদপুর বিবিরহাট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে আহলে সুন্নাত।

১১ এপ্রিল কওমি সনদের স্বীকৃতির ঘোষণার পরপরই তা বাতিলে কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। এ কর্মসূচি হিসেবেই আজকের মানববন্ধন ও মিছিল।

সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংগঠনের সভাপতি এমএ মতিন বলেন, ‘সরকারের বর্তমান শিক্ষানীতি যথেষ্ট ত্রুটিপূর্ণ। ভোটের রাজনীতির অংশ হিসেবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে কুণ্ঠিত হচ্ছে না।’

তিনি বলেন, “১৭ থেকে ২০ বছর পড়ালেখার পর মাস্টার্স সনদ পেতে হয়। সরকারের হঠকারী সিদ্ধান্তে কওমি ধারায় মাত্র পাঁচ বছরে মাস্টার্সের সনদ প্রাপ্ত হবে।”

“আমরা এ কওমি সনদ বাতিলের দাবিতে দেশব্যাপী আন্দোলনের পাশাপাশি হাই কোর্টে রিট করার মাধ্যমে আইনি পদক্ষেপ নেব,” বলেন মতিন।

জামেয়া আহমদিয়ার শিক্ষার্থী শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জামেয়ার ছাত্র সংগঠন যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ শাহজালাল।

কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির প্রধানমন্ত্রীর ঘোষণা প্রত্যাহার দাবিতে গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আন্দোলনে নামার ঘোষণা দেয় ‘আহলে সুন্নাত ওয়াল জমা’আত’।

তাদের কর্মসূচির মধ্যে প্রথম ধাপে সোমবার ঢাকাসহ সারা দেশের সব জেলা ও উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি ছিল।

এছাড়া ১৮ এপ্রিল বিক্ষোভ-সমাবেশ এবং ২০ এপ্রিল সব জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে সংগঠনটির।

আরো পড়ুন: কওমি সনদের স্বীকৃতি বাতিল বিষয়ে আওয়ার ইসলামকে যা বললো সুন্নী জামাত

কওমি সনদের স্বীকৃতি বাতিলে সুন্নী জামাতের কর্মসূচি ঘোষণা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ