শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

ডিজে পার্টি দেখতে গিয়ে ২ শিশু ধর্ষিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিজে পার্টি দেখতে গিয়ে ধর্ষণের শিকার হলো দুই শিশু। রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল এ ঘটনা ঘটে। বাড়ির সামনেই একটি মাঠে আয়োজন করা হয়েছিল ডিজে পার্টির। শনিবার এ ব্যাপারে থানায় অভিযোগ করেছে তাদের পরিবার।

দুই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার দিনগত রাত ১২টার দিকে দুই শিশুকে যাত্রাবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পরিবারের সদস্যরা উদ্ধার করেন বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানা ডিউটি অফিসার মো. কামাল হোসেন মুন্সী।

আজ রোববার সকালে পুলিশের এ কর্মকর্তা জানান, ভোর ৪টার দিকে পরিবারের সদস্যরা শিশু দুটিকে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ তাদের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ইয়াসিন পাটোয়ারী (২৪) নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

শিশুদের বয়স ১০-১১ বছর হবে। তারা স্থানীয় একটি স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় শিশুদের বাসার পাশে একটি মাঠে ডিজে পার্টি হচ্ছিল। শিশু দুটি সেখানে নাচ-গান দেখতে যায়। এরপর দীর্ঘক্ষণ তারা বাসায় আসেনি।

পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজে এলাকায় বের হয়। মধ্যরাতের দিকে যাত্রাবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে শিশুদের অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে শিশুরা পরিবারের সদস্যদের জানায়, তারা অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে স্থানীয় রাব্বি, ইয়াসিন, রিফাত ও জাহিদ তাদের জোর করে ধরে ওই ভবনে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

কওমি সনদের স্বীকৃতি বাতিলে সুন্নী জামাতের কর্মসূচি ঘোষণা

৪ কারণে রাতে তরমুজ খাওয়া নিষেধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ