শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

ক্যালিফোর্নিয়ায় নারী মসজিদ; নামাজও পড়াবেন নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের পশ্চিম ক্যালিফোর্নিয়ায় মরিয়াম মহিলা মসজিদ নামের একটি নারী মসজিদের উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার। মসজিদের ইমাম মুক্তাদি সবাই নারী।

গত ২ বছর আগে লস এঞ্জেলসে প্রথম নারী মসজিদ চালু হয়েছিল। যেখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ।

তবে এ দিক থেকে ক্যালিফোর্নিয়ার নারী মসজিদটি ভিন্নরকম। এখানে নারী-পুরুষ উভয়ই নামাজ আদায় করতে পরবে। তবে মসজিদে পুরুষরা নামাজ পড়তে পাড়লেও পড়াতে পারবেন না।

মারিয়াম মসজিদের প্রতিষ্ঠাতা রাবিয়া কিবলা। রাবিয়া কিবলা ছিলেন খ্রিস্টান। ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। এরপরই একটি নারী মসজিদের সিন্ধান্ত নেন তিনি।

মসজিদটিতে ধর্মীয় আলোচনায় নারীদের প্রতিনিধিত্বের প্রসঙ্গে রাবিয়া কিবলা বলেন, ‘ইসলাম ধর্মে নারীদের অনেক সম্মান দেওয়া হয়েছে। পুরুষের অধীনেই প্রার্থনা করতে হবে এমন কোন বাধ্য বাধ্যকতার কথা ইসলামে বলা হয়নি।

আমরা নারীদের অগ্রাধিকার দেবো। যেমন; আমাদের নবী হযরত মুহাম্মদ সা. আমাদের সম্মান দিয়েছেন, ভালবাসতেন। আমরা তাঁর পদাঙ্ক অনুসরণ করব। একে অপরকে ভালবাসব, নিজেদের ভালবাসব।

তিনি আরো বলেন পুরুষরা এমন শর্তে অভ্যস্ত হয়ে গেছে যে নারীদের কণ্ঠস্বর নিয়ন্ত্রণে রাখতে হবে। মানুষের চিন্তা ভাবনা আরো উন্নত হওয়া উচিৎ, নারীরা পশু নয়। ’

শুক্রবার উদ্বোধনী দিনে জুম্মা সালাতে ধর্মীয় নেতা ক্রিস্টাল খেসাওয়ার্জের আরবি ভাষায় বক্তব্য রাখেন যেখানে তিনি ইসলাম বিষয়ে বয়ান করেন। এতে অংশগ্রহণ করে মুসলিম, খ্রিষ্টান ও ইহুদী ধর্মের প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ।

তবে ক্যালিফোর্নিয়ার মুসলিম কমিউনিটি বিষয়টিতে প্রতিবাদ জানিয়েছে। সাবেক প্রধান মোহাম্মদ সারোদি বলেন, নারীদের অধীনে কোন প্রার্থনায় তিনি অংশগ্রহণ করবেন না।

তিনি আরো জানান, এ পর্যন্ত কোন জ্ঞানী লোক নারীদের অধীনে সালাতের কথা বলেননি।

মক্কার রাস্তায় নারীকে থাপ্পর; ভিডিও ভাইরাল (ভিডিও)

কওমি স্বীকৃতি ও তথাকথিত সুন্নিদের প্রতিবাদ; একটি পোস্টমর্টেম

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ