বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


স্বীকৃতি বাস্তবায়ন কমিটিকে রাজনীতির উর্ধ্বে রাখার নির্দেশ কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ১১ এপ্রিল কওমি মাদরাসার শিক্ষা সনদের মান ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দ্রুত সময়ে ( ১৩ এপ্রিল বৃহস্পতিবার) কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের ৩.৪ ধারায় বলা হয়েছে, ‘এ কমিটি দলীয় রাজনীতির উর্ধ্বে থাকবে’।

এখন প্রশ্ন হলো, দলীয় রাজনীতির উর্ধ্বে থাকার ব্যাখ্যা কী?  এর অর্থ কী দলীয় লোকমুক্ত হওয়া? যদি তা-ই হয় তাহলে যারা দলীয় রাজনীতি এবং বেফাক বা অন্য বোর্ডে সক্রীয় তারা কী করবেন? আর যদি দলীয় রাজনীতির উর্ধ্বে থাকার অর্থ হয়, দলীয় প্রভাবমুক্ত রাখা তবে বাস্তবতার আলোকে তা সম্ভব হবে?

আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম এ প্রশ্নের উত্তর খুঁজেছে। উত্তর দিয়েছেন, বেফাকুল মাদসারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা আবদুল হালীম বোখারী ও বেফাকুল মাদারিসিল কওমিয়া গহরডাঙ্গা বোর্ডের সভাপতি মুফতি রুহুল আমীন। তাদের সঙ্গে কথা বলেছেন, আতাউর রহমান খসরু

বেফাকের সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ  ‘এ কমিটি দলীয় রাজনীতির উর্ধ্বে থাকবে।’ -এর ব্যাখ্যায় বলেন,  ‘স্বীকৃতি বাস্তবায়ন কমিটিকে রাজনীতিতে স্বক্রীয় এমন ব্যক্তি থাকতে পারবেন না। হয়তো তাদের রাজনীতি ছাড়তে হবে অথবা বেফাক ছাড়তে হবে।’

তাহলে যারা রাজনীতি করছেন, তারা কী ৩২ সদস্যের কমিটিতে থাকবেন না? উত্তরে তিনি বলেন, ‘এখন তো শুনেছি তাদের নাম গেছে। তবে তারা যদি কমিটিতে থাকতে চান তবে তারা রাজনীতিতে থাকতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আমার অনেক দীনের দাবী, বেফাককে দলীয় রাজনীতি মুক্ত করা। এখন যেহেতু সম্মিলিত বোর্ড হয়েছে তাই এখন বেফাক দলীয় লোকজন মুক্ত হোক এটাই আমার চিন্তা-ভাবনা। আশা করছি, স্বীকৃতি বাস্তবায়ন কমিটির আগামীর মিটিংয়ে বিষয়টি আলোচনা হবে।’

একই ব্যাখ্যা দিয়েছেন, ‘চট্টগ্রাম ভিত্তিক বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা আবদুল হালীম বোখারী। তিনি বলেন, ‘সরকার কী উদ্দেশ্য নিয়েছে সেটা সরকারই ভালো বুঝবে। আমার মনে হয়, সরকার বোঝাতে চেয়েছে, যারা দলীয় রাজনীতি করছে তারা এ কমিটিতে থাকবেন না।’

তিনি আরও বলেন, ‘যারা রাজনীতি করছেন, তারা তাদের ব্যাপারে যদি সরকার আপত্তি না করে তাহলে থ