শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

পাকিস্তান ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে: মালালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামের নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রকেই ইসলামের দুর্নামের জন্য দায়ী করলেন ইতিহাসের কনিষ্ঠতম নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
তিনি বলেছেন, বিশ্বজুড়ে তার স্বদেশ পাকিস্তানের নেতিবাচক ভাবমূর্তি ও ইসলামভীতির জন্য পাকিস্তানই দায়ী। ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মশাল খান নামের ২৩ বছর বয়সী সাংবাদিকতা বিভাগের এক ছাত্রকে হত্যার প্রেক্ষিতে এক ভিডিওবার্তায় মালালা এ কথা বলেন।
গত বৃহস্পতিবার ফেসবুকে ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মশাল খানকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়। নির্দয়ভাবে পিটিয়ে তারপর গুলি করে হত্যার পরেও তার প্রাণহীন দেহের উপর লাঠি দিয়ে পেটানো হয়।
মালালা তার বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, আমরা ইসলামভীতির কথা বলি এবং বলি কিভাবে মানুষ আমাদের দেশ (পাকিস্তান) ও ধর্মের কুৎসা রটাচ্ছে। কেউ আমাদের ধর্ম ও দেশের কুৎসা রটাচ্ছে না, আমরা নিজেরাই সেটা করছি। আমরা নিজেরাই এর জন্য যথেষ্ট।
ইউসুফজাই বলেন, আমরা আমাদের ধর্মের প্রকৃত মূল্যবোধ ও শিষ্টাচার ভুলে গেছি। পাকিস্তানিদের সতর্কতার সঙ্গে ধর্মীয় শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ধর্ম শান্তি ও সহিষ্ণুতার বাণী প্রচার করে। সব পাকিস্তানির অধিকার রয়েছে নিরাপদে ও শান্তিতে বসবাস করার। আমরা যদি এমন নির্লজ্জের মত মানুষকে হত্যা করতে থাকি তাহলে কেউই নিরাপদ নয়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ