বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কাশ্মীরি যুবককে 'মানবঢাল' বানালো ভারতীয় সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জীপের সামনে বাম্পারে টায়ার বসিয়ে তার ওপর রশি দিয়ে এক তরুণকে বেঁধে নিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তুমুল প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশজুড়ে। বিবিসি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বুদগাম জেলায় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় বেশ কয়েকজন নিহতও হয়েছে।জেলার বিরওয়া নামক এলাকায় ভোট হয়ে গেছে রবিবার, কিছু এলাকায় ভোট পুনগণনা হয়েছে বৃহস্পতিবার।

তবে এ ভোটকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে। প্রতিবাদ হচ্ছিলো ব্যাপকভাবে। নিরাপত্তা বাহিনীর গাড়ি দেখলেই ইট পাথর নিক্ষেপ করছিলো বিক্ষোভকারীরা। সে বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে ওই ব্যক্তিকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে নিরাপত্তা বাহিনী- এমন একটি ভিডিও ফাঁস হওয়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা ভিডিওর বিষয়বস্তু পরীক্ষা করে দেখছে।

কাশ্মীর উপত্যকায় সামরিক কনভয়ের একটি গাড়ীতে ওই তরুণকে বেধে নেয়ার সময় একজন সৈন্যকে বলতে শোনা গেছে 'যে পাথর মারবে তার একই পরিণতি হবে'।

ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির লাইসেন্স নাম্বার ৩৩৯ লেখা রয়েছে। ভিডিও পোস্ট করেছে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র জুনায়েদ আজিম মাত্তু, পোস্ট দিয়েছেন টুইটারেও।

তবে কোথায় কিভাবে ভিডিওটি ধারণ করা হয়েছে তা জানা যায়নি। তা সত্ত্বেও আর্মির একটি জীপের সামনে এভাবে একজন তরুণকে মানব ঢাল হিসেবে ব্যবহারের ১১ সেকেন্ডের ওই ভিডিও আলোড়ন তুলেছে সর্বত্রই।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পুলিশকে বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্বীকৃতি বাস্তবায়নে এখনো আন্তরিকতাপূর্ণ ঐক্যের অভাব রয়েছে: মাওলানা মাহফুজুল হক

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ