সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ইসলামকে সম্মানিত করতে কওমি সনদের স্বীকৃতি আর তাতেই খালেদার গাত্রদাহ: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘ইসলামকে সম্মানিত করার জন্য প্রধানমন্ত্রী কওমি মাদরাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার উদ্যোগ নিয়েছেন। আর ইসলামের পক্ষে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে বেগম খালেদা জিয়ার গাত্রদাহ হয়েছে।’

রোববার সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বি-তল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘তিনি বলেন, বর্তমান সরকার ভারতের সাথে কয়েকটি সমঝোতা চুক্তি করেছে তার মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি। ২০০২ সালে বেগম খালেদা জিয়া চীনের সাথে গোপনে প্রতিরক্ষা চুক্তি করেছিলেন ।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিহাব উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ