শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

জ্ঞানপিপাসু ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি করবে ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: আজ (১৪ এপ্রিল) সকাল নয়টা থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যাত্রাবাড়ী আরবী বিশ্ববিদ্যালয় শাখা কতৃক শাখা সভাপতি এম,এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক সাব্বির আহমাদের সঞ্চালনায় নবীন আলেম ও কর্মী সংবর্ধণা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।তিনি তার বক্তব্যে নবীন আলেমদের সম্বোধন করে বলেন; আপনারাই নবীদের যোগ্য ওয়ারিস। আপনাদের যুগ সচেতন আলেম হতে হবে। এ দেশের গণমানুষের যোগ্য নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে।

উক্ত অনুষ্টানে প্রধান বক্তার বক্তৃতায় ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ বলেন, ইশা ছাত্র আন্দোলন এমন একটি সংগঠন যারা ছাত্রবৃন্দকে জ্ঞানপিপাসু ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা এ,বি,এম জাকারিয়া,ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক মোহাঃ সিরাজুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব মুফতি মনসুর আহমাদ সাকী ও ছাত্র আন্দোলন যাত্রাবাড়ী আরবী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মোহাঃ রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাঃ তাফাজ্জল করিম, প্রশিক্ষণ সম্পাদক জাহিদ বিন ছায়েদুল হক, অর্থ সম্পাদক নুর হুসাইন গাজী সহ নগর ও থানার নেতৃবৃন্দ।

কওমি স্বীকৃতিকে ইতিবাচক হিসেবেই দেখছি: অধ্যক্ষ ইউনুস আহমাদ

ফেসবুক পোস্টের জন্য আইনজীবীকে ১০ বছরের জেল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ