বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইতালিতে আল কোরআন একাডেমির কোরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে  ইমাম ও মুসুল্লিদের মাঝে বাংলা অনুবাদ সহ কোরআন বিতরণ করেছে  আল কোরআন একাডেমি লন্ডন।

ইতালিতে তিন দিনব্যাপী বিভিন্ন মসজিদে ইমাম ও মুসল্লিদের মাঝে বাংলা অনুবাদসহ কোরআন বিতরণ অনুুষ্ঠানে অংশ নিয়ে আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান হাফেজ মো. মুনীর উদ্দিন আহমেদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্ম পালনে আল কোরআন সত্য ও সঠিক পথ দেখায়। তাই আল কোরআন একাডেমি লন্ডন সারা বিশ্বে কোরআন বিতরণ করছে।

রোমের পিয়েচ্ছা ভিওোরিও পার্ক মসজিদ ও প্রেনেসতিনা মক্কি মসজিদে আয়োজিত এ আলোচনা সভায় বিপুল সংখ্যাক মুসল্লি উপস্থিত ছিলেন।

মক্কী মসজিদের সহ-সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওয়ালিউল্লার পরিচালনায় বক্তব্য রাখেন- লন্ডন থেকে আসা ফ্রেন্ডস অব কোরআন মো. রুহুল আমিন, আল কোরআন একাডেমির ফান্ড রাইজিং অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর শেখ আখলাক আহমেদ, মসজিদ এ উমর এর ইমাম আনোয়ার হোসাইনসহ আরও অনেকে।

ইতালির সকল মসজিদের ইমামদের নিয়ে আলোচনার মাধ্যমে সকল মসজিদে পর্যায়ক্রমে কোরআন বিতরণ করা হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ