সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

হেফাজতের সঙ্গে আপস নয়, উচ্চ শিক্ষার স্বীকৃতি দেয়া হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হেফাজতে ইসলামের সাঙ্গে আপোস নয়, সরকার কওমি মাদরাসারা উচ্চ শিক্ষার স্বীকৃতি দিয়েছে।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় এমন অবস্থানের কথা জানান কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বুধবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্য হাস্যকর, উদ্ভট, স্ববিরোধী, অজ্ঞতার পরিচয়, উদ্দেশ্য প্রণোদিত ও উসকানিমূলক বলে আখ্যায়িত করেছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন- চুক্তি নাকি গোপনে হয়েছে। আবার বলছেন, দেশ নাকি বিক্রি করে দেওয়া হয়েছে। গোপনই যদি হয়ে থাকে, তাহলে দেশ বিক্রির কথা খালেদা জানলেন কীভাবে?

আওয়ামী লীগ নেতা কাদের বলেন, শুধু ভারত নয়, পৃথিবীর অনেক দেশের সঙ্গে এমওইউ সমঝোতা প্রক্রিয়াধীন রয়েছে।

হেফাজত আমির আল্লামা শফীর সঙ্গে বৈঠক এবং সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে গ্রিক মূর্তি অপসারণের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, কওমি মাদরাসার উচ্চশিক্ষার স্বীকৃতি দেওয়া মানে হেফাজতে ইসলামের সঙ্গে কোনও আপোস করা নয়। এটা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা। জনগণের আবেগ অনুভূতির সঙ্গে সঙ্গতি রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‘জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আওয়ামী লীগ এবার বৈশাখী র‌্যালি বাতিল করেছে। এর আগে মহানগর আওয়ামী লীগ বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত র‌্যালি করার কথা ছিল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, এনামুল হক শামীম প্রমুখ।

আরআর

কওমি মাদরাসাকে স্বীকৃতি দেয়ায় খালেদার গায়ে আগুন ধরেছে: প্রধানমন্ত্রী

১৪ কোটি মানুষের বিশ্বাসের পরিপন্থি কোনো কাজ দেশের সংস্কৃতি হতে পারে না: মুহাম্মদ যাইনুল আবিদীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ