শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মুন্সীগঞ্জে আইপিএল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে আটপাড়া এলাকায় রাইজিং পুনে সুপারজায়ান্ট ও দিল্লি ডেয়ারডেভিলস মধ্যকার ম্যাচের টাকা নিয়ে এই ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ওসি আলমগীর হোসেন জানান, বুধবার রাত ৮টার দিকে মনির (২৪), সুজন (২৬) সাথে সাইদুল ইসলাম (৩২) গ্রুপের আইপিএল খেলার টাকা নিয়ে দ্বন্দ্ব বাধে। এর জের ধরে আটপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে, এতে সাইদুল ইসলামসহ গ্রুপের শাহনাজ বেগম (৩৬), দিদারুল ইসলাম (৩৬), দীন ইসলাম (৩০) গুরুতর আহত হয়। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের আরো ৪ জন আহত হয়।

অন্যদিকে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি স্বাভাবিক আনে এবং এই ঘটনায় মনির, সুজনের নামে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদাণ করা হচ্ছে।

প্যাঁচার ছবি মঙ্গলের নয় অমঙ্গলের প্রতীক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ