শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

কওমি মাদরাসাকে স্বীকৃতি দেয়ায় খালেদার গায়ে আগুন ধরেছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কওমি মাদরাসার সনদকে স্বীকৃতি দেয়ায় খালেদার গায়ে জ্বালা ধরেছে।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিল্লি সফরের সফলতা বিএনপি নেত্রী খালেদা জিয়া অন্ধের মতো অস্বীকার করছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জনগণকে বিভ্রান্ত করতে খালেদা জিয়া সফর নিয়ে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বিকেলে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর ভারত সফরের সফলতা নিয়ে সমালোচনা করেন খালেদা।

প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতি ঘোষণা করার প্রতিবাদে বুধবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন। আলেমদের সঙ্গে তাঁর অতীত আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের ওপর ক্রমাগত আঘাতের কথা দেশবাসী নিশ্চয়ই ভুলে যায়নি।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কওমি মাদরাসার সনদকে স্বীকৃতি দেয়ায় খালেদার গায়ে জ্বালা ধরেছে। এ জন্য এখন উল্লাপাল্টা বকছেন।

আরআর

গণভবনের উলামা বৈঠক নিয়ে যা বললেন খালেদা জিয়া

কওমি স্বীকৃতি: নতুন হুদাইবিয়ার সন্ধি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ