জহির উদ্দিন বাবর
সাংবাদিক ও কলামিস্ট
কওমি মাদরাসা সনদের বহুল প্রতীক্ষিত স্বীকৃতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘোষণা বাস্তবায়ন হলে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস ইসলামিক স্টাডিজ ও অ্যারাবিকে মাস্টার্সের মর্যাদা পাবে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন এই দুটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি নিয়ে যা যা করতে পারে দাওরায়ে হাদিস উত্তীর্ণরাও তাই করতে পারবেন। নিঃসন্দেহে কওমি মাদরাসাগুলোর জন্য এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক। যারা এতদিন সরকারি খাতায় অক্ষরজ্ঞানসম্পন্ন বলেও গণ্য হতেন না তারা এখন সর্বোচ্চ ডিগ্রিধারীর মর্যাদা পেলেন।
সাধারণ ধারার বেশ কিছু ক্ষেত্রে এখন থেকে মাদরাসাপড়ুয়ারাও ভূমিকা রাখতে পারবেন। এতে দেশ ও জাতি নিঃসন্দেহে উপকৃত হবে। কওমি শিক্ষার্থীরাও এখন থেকে মূলধারায় গণ্য হবেন।
এই স্বীকৃতির সবচেয়ে ইতিবাচক দিকটি হলো আপাতদৃষ্টিতে এখানে সরকারি কোনো হস্তক্ষেপ নেই। স্বীকৃতির ঘোষণা দেয়ার সময় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে দারুল উলুম দেওবন্দের মূলনীতির ওপর ভিত্তি করে এই স্বীকৃতি দেয়া হলো। আলেমরা যেভাবে চেয়েছেন সরকার আপাতদৃষ্টিতে সেভাবেই এই স্বীকৃতি দিচ্ছে। বাহ্যিকভাবে সরকারের আন্তরিকতা নিয়ে কেউ কোনো কথা বলতে পারেনি। তবে ভবিষ্যতে তাদের কোনো দূরভিসন্ধি আছে কি না সেটা অবশ্য একটা শঙ্কার বিষয়। ভবিষ্যতে তো কত কী-ই হতে পারে, সেই শঙ্কায় এখনই কুকড়ে বসে থাকলে তো আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না।
স্বীকৃতির আরেকটি ইতিবাচক দিক হলো সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা নিচ্ছেন। এর আগে কওমি মাদরাসার আলেমদের কোনো প্রাপ্তির ব্যাপারে এভাবে ঐক্যবদ্ধ হতে খুব কমই দেখা গেছে। স্বীকৃতি প্রশ্নেও আলেমরা বহুধা বিভক্ত ছিলেন। এই স্বীকৃতি নিয়ে অনেক রাজনীতিও হয়েছে। কে ক্রেডিট নেবে এটা নিয়ে অনেক কূটচালও হয়েছে। তবে যেভাবেই হোক সবাইকে ঐক্যবদ্ধ করে স্বীকৃতি দিতে পারা এটা শেখ হাসিনার বিশেষ কৃতিত্ব।
যতদূর জানি, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহেই এভাবে স্বীকৃতি দেয়া হচ্ছে। গণভবনে স্বীকৃতি ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আলেমদের প্রতি তাঁর যে সম্মান প্রকাশ করেছেন সেটাও একটি ঐতিহাসিক ঘটনা। আলেমদের পদচারণায় গণভবন ধন্য হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এর আগে কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাসভবন বা অন্য কোথাও দেশের শীর্ষ আলেমদের এভাবে আপ্যায়ন করেছেন বলে আমার জানা নেই। তাছাড়া প্রধানমন্ত্রীর বক্তব্যজুড়ে ছিল কওমি মাদরাসার গুণগান। রাষ্ট্রীয় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটির মুখে কওমি মাদরাসা সম্পর্কে এই ইতিবাচক বক্তব্যগুলো ভবিষ্যতের জন্à¦