রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

পদ্মাসেতুর নির্মাণকাজ দেখলেন আরবের দুই মেহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imam_saudi2মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু প্রকল্পের নির্মাণকাজ দেখে এলেন পবিত্র কাবা শরিফের ভাইস প্রেসিডেন্ট শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম। আজ দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমানের সঙ্গে তিনি নির্মাণকাজ দেখতে যান।

ভ্রমণের সময় আলাপে শায়খ বলেন, বাংলাদেশের মানুষ পবিত্র মক্কা ও মদিনাকে যথেষ্ট মহব্বত করে। বাংলাদেশের জনগণকে দেখলাম তারা আসলেই ধর্মভীরু এবং ধর্মকে যথেষ্ট মহব্বত করে। বিশেষ করে আমি বাংলাদেশের জনগণের মধ্যে দেখলাম পবিত্র মক্কা ও মদিনাকে যথেষ্ট মহব্বত করে।

ভ্রমণে মসজিদে নববীর খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিমও ছিলেন। দুপুরে লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে বিআইডব্লিউটিসির জাহাজ মধুমতিতে চড়ে পদ্মা সেতুর নির্মাণকাজ দেখেন তারা।

তিন ঘণ্টাব্যাপী ভ্রমণের সময় সৌদি আরবের অতিথিদের জন্য মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করে ইসলামী ফাউন্ডেশন। শিল্পীরা হামদ ও নাত পরিবেশন করেন।

আরআর

আরবলীগ সম্মেলনে আরব নেতাদের ঘুম!

বেফাক পরীক্ষার সময়ে পরিবর্তন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ