বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভারতে হিন্দু তীর্থ যাত্রীদের আশ্রয় দিলো মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Indian muslim আতাউর রহমান খসরু : ভারতের কর্ণটক রাজ্যের দক্ষিণা কান্নাডা জেলায় সাম্প্রতিক দাঙ্গার কারণে সরকার সেখানে রেল, বাস ও নৌপথের উপর নতুন বিধি নিষেধ আরোপ করেছে। নতুন আইন অনুযায়ী সন্ধ্যার পর সেখানে যান চলাচল বন্ধ থাকে। আর এতেই বিপাকে ভারতের একদল তীর্থ যাত্রী। অবশেষে তাদের আশ্রয় হয় একটি মাদরাসায়।

তীর্থ যাত্রীগণ ধর্মতলা ও সাবরামনি তীর্থ থেকে পায়ে হেঁটে কোডাগু নামক স্থানে পৌঁছায়। কিন্তু ততোক্ষণে যান চলাচলের সময় পার হয়ে গেছে। তাদের পক্ষে তখন যাত্রা অব্যাহত রাখাও সম্ভব ছিলো না।

তীর্থ যাত্রীদের এমন বিপদে এগিয়ে আসেন কোডাগু দারুল ইসলাম মাদরাসা কমিটির সদস্যগণ। তারা তাদেরকে পরবর্তী দিন যাত্রা শুরু করার পূর্ব পর্যন্ত মাদরাসায় অবস্থানের প্রস্তাব দেয়।

তীর্থ যাত্রাীরাও তাদের প্রস্তাব গ্রহণ করে এবং মাদরাসায় রাত্রী যাপন করে।

মাদরাসা কমিটির সভাপতি মুহিউদ্দিন বলেন, ‘ইসলাম মানব সেবার শিক্ষা দেয়। মানুষ সে যে ধর্মের অনুসারী হোক না কেনো ইসলামদের তাদের সাহায্য ও সহযোগিতা করার নির্দেশ প্রদান করে।’

সূত্র : মুসলিম অবজার্বার

-এআরকে

ভারতে হিন্দুরা ৩৩% মুসলিমকে বন্ধু বানায়, মুসলিমরা ৭৪%, কৃষ্ণ ছিলেন নারী উত্যক্তকারী: ভারতের আইনজীবী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ