মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সিরিয়ায় রাসায়নিক হামলার তদন্ত চায় ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

syria (1)সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্ত দাবি করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি।

বুধবার সিরিয়া বিষয়ক এক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

ইব্রাহিম জাফারি বলেন, সিরিয়ায় যারা রাসায়নিক অস্ত্রের মাধ্যমে বিপর্যয় সৃষ্টি করে এখন অন্যের ওপর দোষ চাপাচ্ছে তাদের বিষয়ে তদন্ত জরুরি।

তিনি আরও বলেন, আমরা ইরাকে দেখেছি সন্ত্রাসীরা কীভাবে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে অশুভ লক্ষ্য হাসিলের চেষ্টা করে।

ইরাক চায় সিরিয়ায় স্থিতিশীলতা ফিরে আসুক। দেশটিতে যে সংকট দেখা দিয়েছে সামরিক উপায়ে কখনোই সেটার সমাধান করা সম্ভব নয়। সিরিয়ার পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্যের ওপর প্রভাব ফেলছে বলে তিনি মন্তব্য করেন।

সিরিয়ার ইদলিব প্রদেশে গতকাল (মঙ্গলবার) রাসায়নিক গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত ৬০ জন নিহত হয়েছে। সিরিয়ার সরকার বলেছে, সন্ত্রাসীরা বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে রাসায়নিক হামলা চালিয়েছে। তবে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীকে এ ঘটনার জন্য দায়ী করেছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ