বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ

পর্যটকদের ইসলামের প্রতি আকৃষ্ট করতে আল আজহারের অভিনব পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Al Azhar univercity

আতাউর রহমান খসরু : মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে একদল আলেম। তাদের কাজ হলো, ভার্সিটিতে আগত নতুন ছাত্র, শিক্ষক ও দর্শনার্থীদের মাঝে ইসলামের দাওয়াত দেয়া। ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন তারা।

শুধু ভার্সিটি নয়, ভার্সিটির আশপাশের পর্যটন স্পটেও ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিবেন তারা।

গত সোমবার ৩ এপ্রিল মিসরের ইস্কান্দেরিয়া শহরে তাদের দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছে। শিরোনাম দেয়া হয়েছে, ‘দাওয়াত ইলাল্লাহ’ বা আল্লাহর পথে আহবান।

আল আজহার বিশ্ববিদ্যালয়ের নিযোগপ্রাপ্ত দায়িগণ বিশেষ পোশাক পড়ে ইস্কান্দেরিয়ার একটি পর্যটন এলাকায় যান। তারা কয়েকটি কফি হাউজ ও চায়ের দোকানে অনারব পর্যটকদের সামনে ইসলাম ধর্ম উপস্থাপন করেন।

তারা মানুষের সামনে ইসলামে শান্তিদর্শন, সাম্য ও ন্যায়বিচারের কথা তুলে ধরেন এবং একই সঙ্গে উগ্রতার বিরুদ্ধে ইসলামের বিধানও বর্ণনা করেন।

সূত্র : দৈনিক কুদরত

-এআরকে

সৌদিতে মজেছেন মঈন আলি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ