শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

'গরুর গোশতের মতো দেশে মদ, নেশা, অশ্লীলতাও বন্ধ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahmud-madani

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি বলেছেন, গরুর গোশত বন্ধ করায় মুসলামন শঙ্কায় নয়৷ এতে মুসলামনদের কোনো ক্ষতিও হবে না৷ ক্ষতি তো হবে রাষ্ট্রের৷ ভারত সরকার বিদেশে গোশত আমদানি করে প্রতি বছর প্রায় ২লাখ কোটি রূপি আয় করে থাকে৷ গোশত বন্ধ করলে এতো বড় রাষ্ট্রীয় আয়ের কী হবে? মুসলমান গোশত না খেয়েও থাকতে পারবে৷ সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, গরুর গোশত বন্ধের মতো পুরো দেশে মদ, নেশা, অশ্লীলতার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করুন৷ মাদকের ধ্বংস থেকে জাতিকে বাঁচান৷ দেশের উন্নয়নের প্রতি দৃষ্টি দিন৷ দেশ ও দেশের মানুষের কথা বলুন৷ জাতিগত বিভক্তি নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের কথা বলুন৷

গতকাল দেওবন্দের কাসেমপুরায় জমিয়তে উলামায়ে হিন্দ সাহারানপুর জেলা শাখা আয়োজিত ‘জাতীয় ঐক্য কনফারেন্সে প্রধান অতিথির ভাষণে মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানি এসব কথা বলেন৷

ঢাকায় পৌঁছেছেন মক্কা-মদিনার ইমাম-উলামা

‘তসলিমাকে কলকাতা থেকে জানোয়ারের মতো তাড়ানো হয়েছে’

তিনি বলেন, সরকার আসবে, সরকার পরিবর্তনও হবে৷ কোনো সরকারই স্থায়ী নয়৷ উত্তর প্রদেশে সরকার পরিবর্তন হওয়ায় মুসলমানদের ভীত হবার কোনো কারণ নেই৷ যারা সত্য ন্যায়ের পক্ষে থাকে তাদের ওপর বিপদ আসবেই৷ সুতরাং চরম ধৈর্য আর নৈতিক উন্নয়নের মাধ্যমে সার্বিক অবস্থার মোকাবেলা করতে হবে৷ ধৈর্যের পরীক্ষায় যারা জয়ী হবে তারাই প্রকৃত বিজয়ী, সফলকাম৷ আমরা কখনো অন্যায় করি না, অন্যায়ের সঙ্গও দেই না৷ কিন্তু কেউ অন্যায় করলে তার বিরোধিতা আমরা করবোই৷

জমিয়ত নেতা হজরত মুফতি কারী আফ্ফান মানসুরপুরীর সঞ্চালনায় ও জমিয়তের সাহারানপুর জেলা শাখার সদর হজরত মাওলানা জহূর আহমদ সাহেবের সভাপতিত্ত্বে কনফারেন্সে আরো বক্তব্য রাখেন দারুল দেওবন্দের সিনিয়র উস্তাদ হজরত মুফতি রাশেদ আজমি, জমিয়ত নেতা ও সিনিয়র শিক্ষক হজরত মাওলানা সালমান বিজনুরী, হিন্দু ধর্মের মহা ঠাকুর আচারিয়া প্রমোদ কৃষ্ণ, কানপুরের জমিয়ত সভাপতি মাওলানা মাতিনুল হক কাসেমিসহ অন্যান্য নেতৃবন্দ৷

আরো নিউজ

সরকার পরিবর্তনে মুসলমান ভীত নয়: নৈতিক উন্নয়নে অবস্থার মোকাবেলা করুন: মাদমুদ মাদানি

ouradd-filna


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ