বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

টিভি দেখেই গর্ভবতী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tv5শুনলে ঠাট্টা মনে হবে। কিন্তু ঘটনা বাস্তব। এক নারী সম্প্রতি আদালতে দাবি করেছেন সিনেমা দেখেই সে গর্ভবতী হয়েছে।

ভারতের তামিল সিনেমা ‘কলাবনী’ মুক্তি পেয়েছিল সেই ২০১০ সালে। সে ছবিতে দেখা গিয়েছিল ছবির নায়ক পালিয়েছে নায়িকাকে নিয়ে। পরে অবশ্য তারা বিয়ে করে। ভারতীয় ছবিতে প্রায়ই এ ধরনের দৃশ্য দেখা যায়। ফলে এ ছবির গল্পেও আপত্তিকর কিছু পায়নি সেন্সর বোর্ড। ছবিটিকে ‘U’ সার্টিফিকেট দেওয়া হয়েছিল।

কিন্তু হিতে বিপরীত হল। নাবালিকার দাবি, ওই ছবি দেখেই সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। প্রায় মাস দশেক নিখোঁজ ছিল সে। এই ঘটনার জেরেই গর্ভবতী হয়ে পড়ে সে। মেয়ে নিখোঁজ হওয়ায় পুলিশে অভিযোগ জানিয়েছিল তার পরিবার।

সম্প্রতি বছর তেরোর মেয়েটির খোঁজ পাওয়া যায়। আদালতে তোলা হলে নাবালিকা দাবি করে, সিনেমা দেখেই এ সব কাজ করতে তারা উদ্বুদ্ধ হয়েছিল। এ সময় তার গর্ভবতী হওয়ার পিছনেও সিনেমাটিকে দায়ী করে সে।

এরপরই চেন্নাইয়ের আদালতে ডাক পড়ে এক সেন্সর কর্মকর্তার। জানা গেছে, নাবালিকার এই দাবিতে বেশ অসন্তুষ্ট সেন্সর বোর্ড। এক কর্মকর্তার জানালেন, বোর্ড কোনও বিষয়ে আপত্তি জানালেও তা নিয়ে সমালোচনা হয়। আবার না জানালেও এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়।

আরআর