বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

জর্দানে আরব লীগের শীর্ষ সম্মেলন শুরু: গুরুত্ব পাচ্ছে সিরিয়া ইস্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arabligনানা ইস্যু বিশেষ করে আঞ্চলিক সংঘাত নিয়ে আলোচনা করতে আরব লীগের সদস্য রাষ্ট্রগুলো জর্দানে শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছে।

বৈঠকে সাম্প্রতিক ইস্যুগুলোর মধ্যে গুরুত্ব পাবে সিরিয়া।

বুধবার জর্দানের সুইয়েমেহ শহরে আরব লীগের ২২টি সদস্য দেশের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিচ্ছেন। সেখানে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজও উপস্থিত রয়েছেন।

সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেজ এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘের কর্মকর্তা স্টিফান ডি মিস্তুরা রয়েছেন। সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিন ইস্যু আরব লীগের বৈঠকে প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। সম্মেলনের প্রাক্কালে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা জর্দানে প্রস্তুতিমূলক বৈঠকে মিলিত হন।

গত সোমবার আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত সিরিয়া সংঘাতের একটি সমাধান খুঁজে বের করার লক্ষ্যে সংগঠনটির নেতাদেরকে আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব গুতেরেজও গতকাল মঙ্গলবার এই সিরিয়ায় চলমান সংঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ  অবস্থান নেয়ার আহ্বান জানান।

সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি দেশটিতে উদ্বাস্তুদেরকে তাদের বাড়ি-ঘরে ফিরে যেতে আরব লীগের রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ