আতাউর রহমান খসরু
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনকে জ্ঞান ও বিজ্ঞানের উৎস বানিয়েছেন। বলেছেন, কোরআনে রয়েছে ‘সবকিছুর বিবরণ’। গাছপালা, তরুলতা ও উদ্ভিদের বিস্তৃত বিবরণও রয়েছে কোরআনে।
সংক্রান্ত আয়াতগুলোয় মৌলিকভাবে আলোচিত হয়েছে উদ্ভিদের প্রাণ, তার বংশ বিস্তার, ফুলের পরাগায়ণ, বীজের অঙ্কুরায়ন, ফল পরিপক্ব হওয়া ইত্যাদি বিষয়। যেমন আল্লাহ বলেন, ‘তিনি সেই সত্তা, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন এবং তা থেকে আমি উৎপন্ন করি সব ধরনের উদ্ভিদ। তা থেকে উদ্গত করি সবুজ পাতা এবং উৎপন্ন করি পরস্পর জড়ানো শস্যদানা এবং খেজুর গাছ, যার শীর্ষদেশ কাঁদির ভারে নুয়ে থাকে। সৃষ্টি করি আঙুর, জলপাই ও আনারের বাগানগুলো, যা পরস্পরের সাদৃশ্যপূর্ণ হয় আবার বৈসাদৃশও হয়। তোমরা লক্ষ করো! যখন গাছ ফলবান হয় এবং ফল পাকতে শুরু করে। নিশ্চয় এগুলোতে রয়েছে মোমিনদের জন্য নিদর্শন।’ (সূরা আনআম : ৯৯)।
এছাড়াও আল্লাহ তায়ালা কোরআনে বিভিন্ন উদ্ভিদের নাম ও শ্রেণী উল্লেখ করেছেন। উদ্ভিদ দিয়ে রেখেছেন কয়েকটি সূরার নামও। তিনি উদ্ভিদের উল্লেখ করেছেন উপমা দিতে, কোনো কিছুর প্রমাণস্বরূপ অথবা নিছক বিবরণ হিসেবেও এসেছে উদ্ভিদের নাম। কোরআনে উল্লিখিত উদ্ভিদগুলো হলো,
১. আল ইনাবু : আঙুর ফল। ‘এবং আঙুর ও শাকসবজি।’ (সূরা আবাসা : ২৮)।
২. আর রুম্মান : আনার। ‘সেখানে রয়েছে ফলমূল; খেজুর ও আনার।’ (সূরা রহমান : ৬৮)।
৩. আত তিন : ডুমুর (ফল বা গাছ)। ‘ডুমুর ও জলপাই (বা তার গাছের) এর শপথ।’ (সূরা তিন : ১)।
৪. আন নাখিল : খেজুর গাছ। ‘এবং শস্যক্ষেত ও দুর্বল এবং ঘন গোছাবিশিষ্ট খেজুর বাগানে।’ (সূরা শুয়ারা : ১৪৮)।
৫. আজ-জারউ : বীজ, চারা, শস্য বা শস্যক্ষেত। ‘মহান আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন নানা ধরনের বাগান। যার কিছু মাচার ওপর বিছানো থাকে (কা-হীন) এবং কিছু মাচার ওপর বিছানো থাকে না (কা-বিশিষ্ট) এবং যিনি সৃষ্টি করেছের খেজুর গাছ ও বিভিন্ন স্বাদের খাদ্যশস্য।’ (সূরা আনআম : ১৪১)।
৬. আর রাতাবু : তাজা ও পাকা খেজুর। ‘তুমি খেজুর গাছের কা- ধরে নাড়া দাও। তোমার ওপর তা ফেলবে পাকা তাজা খেজুর।’ (সূরা মরিয়াম : ২৫)।
৭. আল ফাকিহাতু : যে কোনো ফল। ‘তাতে রয়েছে ফলমূল ও খোসায় ঢাকা খেজুর।’ (সূরা রহমান : ১১)।
৮. আজ জায়তুন : জলপাই। ‘ডুমুর ও জলপাই (বা তার গাছের) এর শপথ।’ (সূরা তিন : ১)।
৯. আস সামারু : যে কোনো ফল। ‘খেজুর ও আঙুর ফলগুলো। তা থেকে তোমরা গ্রহণ করো নেশাদ্রব্য ও উত্তম রিজিক।’ (সূরা নাহল : ৬৭)।
১০. আল ইয়াকতিন : লাউ বা কদু। ‘আমি তার ওপর একটি লাউ গাছ উদ্গত করলাম।’ (সূরা সাফফাত : ৪৬)।
১১. আস সিদরু : কুল বা বরই গাছ। ‘কাঁটাবিহীন বরই গাছ তলায়।’ (সূরা ওয়াকিয়া : ২৮)।
১২. আল আসলু : ঝাউ গাছ। ‘আমি তাদà