বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

কাশ্মীরে ফের উত্তেজনা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir-jame-masjidকাশ্মীরে গতকাল মঙ্গলবার সকালে বাদগাম জেলার চাদুরা এলাকায় পুলিসের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। প্রতিবাদে বুধবার উপত্যকায় বন্ধ ডেকেছে হুরিয়ত। সাইয়েদ আলি শাহ গিলানি, মিরওয়াইজ উমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসিন মালিক বুধবার উপত্যকায় সমস্ত কিছু বন্ধ থাকবে বলে জানিয়েছেন।  খবর আজকালের

মঙ্গলবার সকালে জঙ্গি লুকিয়ে থাকার অভিযোগে চাদুরা এলাকায় বিশেষ তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশ পাল্টা গুলি চালালে উত্তেজনা বাড়ে। স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের গুলি গলায় লেগে শ্রীনগর হাসপাতালে মারা যান এক ব্যক্তি। সেখানেই ঘণ্টাখানেক পরে আশঙ্কাজনক আরও একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ১৭ জন। তাঁদের চিকিৎসা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছররা বন্দুক ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে পুলিশ। গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির। আর একজন পলাতক। তবে মৃত জঙ্গির কাছ থেকে পুলিশের লুঠ হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এই ছররা বন্দুক ব্যবহার নিয়ে গত সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিল। ছররা বন্দুকের ব্যবহার বন্ধ করে বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২ সপ্তাহের মধ্যে সেই বিকল্প ব্যবস্থার বিষয়ে শীর্ষ আদালতকে জানাতে হবে কেন্দ্রকে।

সেই সঙ্গে ছররা বন্দুকে যাঁরা আহত হয়েছেন তাঁদের যথাযথ চিকিৎসার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি খেহর। তার পরের দিনেই এই ঘটনা ওই মামলায় কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ