বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ব্রিটিশ পার্লামেন্টে 'সন্ত্রাসী' হামলায় নিহত বেড়ে ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

uk_hamlaলন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। গতকাল রাতে গাড়ি ও ছুড়ি নিয়ে হামলা চালানো হয়।

জানা গেছে, এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। প্রথমে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের কাছে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার পর এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে হামলাকারী। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে গুলি করেন। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী। খবর বিবিসি ও রয়টার্সের।

স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনস্টার ব্রিজে এ ঘটনা ঘটে। হামলার সময় পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে অধিবেশন চলছিল। গুলির খবরে তৎক্ষণাৎ অধিবেশন মুলতবি করা হয়। একটি গাড়িতে চড়ে দ্রুত পার্লামেন্ট ছেড়ে যান প্রধানমন্ত্রী টেরিজা মে।

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গোলাগুলি নিহত ১, আহত ১২