শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

হোলি উৎসবে তরুণীকে ধর্ষণের পর খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhorshon2_nariহোলি উৎসবের সময় তরুণীকে প্রথমে ধর্ষণ তারপর তাকে খুনের ঘটনা ঘটেছে ভারতের গোয়ায়। ২৮ বছর বয়সের এক ব্রিটিশ তরুণী এ ঘটনার শিকার হন।

পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। খবর ডেইলি মেইল'র।

ইংল্যান্ডের লিভারপুলের তরুণী দানিয়েল ম্যাকললিন হোলি উৎসবে যোগ দিতে গোয়ায় আসেন। সোমবার রাতে তিনি পালোলেম সৈকতে হোলি উৎসবে ছিলেন।

মঙ্গলবার সকালে সেখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে ওই তরুণীর রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ দেখতে পান এক কৃষক। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ডেপুটি পুলিশ সুপার স্যামি তাভারেস সাংবাদিকদের বলেন, 'আমরা ভগতকে গ্রেফতার করেছি। সে ওই তরুণীকে ধর্ষণের পর পরিচয় গোপন রাখতে হত্যার কথা স্বীকার করেছে।'

'অশুভর ওপর শুভর বিজয়' উদযাপনে একে অন্যের ওপর রঙ ছিটিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা হোলি উৎসব পালন করে থাকেন। তবে এ উৎসবে অনেক সময় নারীরা যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ