শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দুবাইয়ে যাচ্ছে হাফেজ নেছার আহমাদের ছাত্র তরিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nesar_nasiriদুবাইয়ের আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন হাফেজ নেছার আহমাদ আন নাছিরীর ছাত্র হাফেজ তরিকুল ইসলাম। খুব শিগগির প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য দুবাইয়ের উদ্দেশে রওনা দিবে।

গতকাল (৭ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত তিনটি রাউন্ডে সকল প্রতিযোগীকে পরাজিত করে ১ম স্থান অর্জন করে।

হাফেজ তরিকুল যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। সুললীত কণ্ঠের অধিকারী তরিকুল এর আগেও বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব দেখিয়েছে।

মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী বলেন, তরিকুল মেধাবী ছেলে। বরাবরের মতো মারকাজুত তাহফিজের প্রতিনিধি হয়ে সে দুবাই যাবে। আমি তার সাফল্য কামনা করছি। পাশাপাশি দেশবাসীর কাছে দোয়ার আবেদন করছি যেন সে ভালো ফলাফল অর্জন করতে পারে।

উল্লেখ্য ২০১৭ সালে হাফেজ তরিকুল ইসলাম ছাড়াও বিশ্ব কুরআন প্রতিযোগিতার জন্য কুয়েত, ইরান, জর্দান প্রতিযোগিতার জন্য মারকাজুত তাহফিজের ছাত্ররা নির্বাচিত হয়েছেন। 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ