শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এরশাদের জোটে যাচ্ছে ইসলামী ফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_frontজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নতুন জোট গঠনের তোড়জোড় শুরু করেছেন। ইতোমধ্যেই তিনি ১৫ দলের সঙ্গে বসেছেন আলোচনায়। বুধবার বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে বৈঠক করেছেন।

জানা গেছে, সভায় এরশাদের নেতৃত্বে নতুন জোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নতুন এই জোটে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যোগদান নিয়ে একটি সমঝোতা হয় বলেও বৈঠক সূত্রে জানা গেছে।

জাপা চেয়ারম্যানের বারিধারাস্থ বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান ও মহাসচিব এমএ মতিনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।

সভায় এরশাদ ছাড়াও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এবং জোটের সমন্বয়ক সুনীল শুভরায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলামী ফ্রন্ট নির্বাচন কমিশনে নিবন্ধনকৃত দল। সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১৯৯০ সালের ২১ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। দেশের সংসদ নির্বাচনসহ বিভিন্ন আঞ্চলিক নির্বাচনে দলটি অংশগ্রহন করে থাকে। দলটির বর্তমান চেয়ারম্যান হলেন মাওলানা এম এ মান্নান এবং মহাসচিব হলেন এম এ মতিন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ