মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

জামাতের কার্যক্রম নিষিদ্ধ করা হবে: মোজাম্মেল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jamat logoআওয়ার ইসলাম : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, খুব তাড়াতাড়ি নিষিদ্ধ হচ্ছে জামাতে ইসলামী কার্যক্রম। গতকাল শনিবার মৌলভীবাজারের সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, এ লক্ষ্যকে সামনে রেখে ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেছিলেন। আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে স্বাধীনতা ছিনিয়ে আনেন। তার মতো নেতা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়জন আর নেই।

চেম্বার সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিছবাউদ্দিন সিরাজ, একেএম এনামুল হক শামীম, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রণজিত ঘোষ প্রমুখ।

আলোচনা শেষে জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ ৩০ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ