ইসলামী আন্দোলন বাংলাদেশে : ১৯৮৩ সালের ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি। প্রতিষ্ঠাকালে নাম ছিলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ২০০৮ সালে দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধিত হয়। দলের প্রতিষ্ঠাতা আমীর ছিলেন মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ. এবং প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ব্যরিস্টার কুরবান আলী। পরবর্তীতে ব্যরিস্টার কুরবান আলী দলচ্যূত হলেও আজীবন দলের নেতৃত্ব দিয়েছেন ফজলুল করীম রহ.। তার মৃত্যুর পর দলের নেতৃত্ব দিচ্ছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
১৯৯১ সালে ইসলামী ঐক্যজোটের অংশিদার হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ২০০১ সালের জাতীয় নির্বাচনের পূর্বে চারদলীয় জোটে অংশগ্রহণের প্রশ্নে ইসলামি ঐক্যজোট ত্যাগ তারা। ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামে নির্বাচনী জোট করে এরশাদের জাতীয় পার্টির সঙ্গে। নির্বাচনে ঐক্যফ ফ্রন্ট ১৪টি আসন লাভ করলেও ইসলামী আন্দোলনের কোনো আসন ছিলো না।
২০০৮ সালের জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে। এবারও তারা কোনো আসন লাভ করে নি। তবে মোট ভোটের ০.৯৪ ভাগ লাভ করে। যা দলীয় ভোটের বিবেচনায় ৫ম এবং জামাতে ইসলামী ব্যতীত অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে শীর্ষ। ২০১৫ সালের জাতীয় নির্বাচন থেকে বিরত থাকে ইসলামি আন্দোলন বাংলাদেশ।
অন্যান্য ইসলামী দলগুলোর অবস্থান দিনদিন দুর্বল হওয়ায় ইসলামি রাজনীতিতে ইসলামী আন্দোলন এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে বলেই ধারণা করা হয়। এ অবস্থান কাজে লাগিয়েই আগামী নির্বাচনে ব্যাপক সাফল্য প্রত্যাশা করছেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। নব গঠিত ইসি, আগামী জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের আশা-প্রত্যাশা, প্রস্তুতি ও ইশতেহার নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। আলাপচারিতার চুম্বকাংশ পাঠকের সামনে তুলে ধরেছেন আতাউর রহমান খসরু।
ইসি গঠনে ইসলামী আন্দোলনের প্রত্যাশা পূরণ হয় নি। দলটি মনে করে, তাদের প্রস্তাবনা বিবেচনা করলে আজ ইসিকে নিয়ে সচেতন মহলে বিতর্ক হচ্ছে তা হতো না। তবে দলের যুগ্ম মহাসচিব মনে করেন, ‘বর্তমান ইসিকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় এখনো পার হয় নি। ইসিকে মূল্যায়ন করতে হলে আরও কিছু সময় প্রয়োজন বলে আমি মনে করি। তাছাড়া ইসি নিরপেক্ষ হলেই নির্বাচন নিরপেক্ষ তা কিন্তু নয়। এর সাথে আরও অনেক কিছু জড়িত। যেমন, নà