শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দারুল উলুম দেওবন্দ বহু আগ থেকেই কারিগরি শিক্ষা দিয়ে আসছে: মুফতি জহির ইবনে মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jahir_ibn_muslimরোকন রাইয়ান: কওমি মাদরাসা শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান বাড়াতে সরকার কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর ইকরা বাংলাদেশ ও এটুআইয়ের মধ্যে এ বিষয়ে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। এর দ্বারা সরকারের উদ্দেশ্য সারা দেশের কওমি মাদরাসায় কারিগরি শিক্ষা ছড়িয়ে দেয়া। তবে এ শিক্ষার সংযুক্তি কতোটা ইতিবাচক ফল বয়ে আনবে তা নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে আমরা উত্তরার জামিয়া ইসলামিয়া গাওয়াইর এর মুহাদ্দিস এবং কুষ্টিয়া আল্লাহর দরগাহ মাদরাসার শাইখুল হাদিস বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি জহির ইবনে মুসলিমের সঙ্গে কথা বলেছি।

আওয়ার ইসলাম: সরকার কওমি মাদরাসার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে, এটাকে কিভাবে দেখছেন?
মুফতি জহির ইবনে মুসলিম: প্রথমত বলব, বিষয়টা যদি ঐচ্ছিক হয় তাহলে তো কোনো সমস্যা দেখি না। যেমন আমি যদি আমার পড়াশোনার বাইরে এক্সট্রা ড্রাইভিং শিখি তবে সেটা আমার একটা আলাদা যোগ্যতা হিসেবেই দেখবে মানুষ। এটুআইয়ের সঙ্গে যে চুক্তিটা হয়েছে ইকরার, সেখানে যদি কারিগরিকে মাদরাসায় বাধ্যতামূলক না করা হয় তাহলে খারাপের কিছু নেই। বরং এটা আলাদা কিছু যোগ্যতা তৈরি করবে শিক্ষার্থীদের মধ্যে।

আওয়ার ইসলাম: অনেকেই বলছেন এতে কওমির মূল শিক্ষা ও আদর্শ ব্যহত হবে এবং ইলম অর্জনে একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
মুফতি জহির ইবনে মুসলিম: এখানে একটা ব্যাপার হলো, আমরা সব সময় দারুল উলুম দেওবন্দের কথা বলি কিন্তু এ সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে? আমি ২০ বছর আগে দেওবন্ধে যা দেখে এসেছি তা আমাদের এখানে এখনো চিন্তাই করা হযনি। দারুল উলুম দেবওন্দের তত্ত্বাবধানে একসময় তিব্বিয়া কলেজ। এখনো আছে তবে এটা দেওবন্দের নিয়ন্ত্রণে নয়। এছাড়াও দেওবন্দের শিক্ষার্থীদের ভিন্ন যোগ্যতার জন্য বেশি কিছু বিভাগ সে সময়েই দেখে এসেছি যেমন, খুশখত (সুন্দর হাতের লেখা) এর জন্য আলাদা কোর্স আছে। দেওবন্দ কম্পিউটার শেখাচ্ছে ৪০ বছর আগে থেকে। এছাড়াও সেলাই মেশিন বা দর্জিগিরিও শেখাচ্ছে দারুল উলুম দেওবন্দ।

তবে আমাদের মনে রাখতে হবে এটা কওমির জন্য মৌলিক বিষয় না। কওমির মূল হলো ইলম অর্জন। সেটা যদি ব্যাহত হয় তবে এটা আমরা মানতে পারি না।</