সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

মিয়ানমারের বিরুদ্ধে ওআইসির কঠোর হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Rohingyaআওয়ার ইসলাম : অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অব্যাহত সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন বন্ধ করে তাদের নাগরিক ও সামাজিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানায় তারা।
ওআইসি মহাসচিব ড. ইউসুফ আহমেদ আল-ওথায়মিন বৈঠকে মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেতৃত্বকে নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন। রোহিঙ্গাদের ওপর কাঠামোগত সহিংসতা ও নিপীড়নের অভিযোগ তোলেন তিনি।
রোহিঙ্গাদের প্রতি বৈষম্য নিরসনে ওআইসি’র সদস্য দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার তাগিদ দিয়েছে মালয়েশিয়া। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা ও সব ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নাজিব তার বক্তব্যে বলেন, শুধু মুসলিম হওয়ার কারণেই রোহিঙ্গাদের উপর নির্যাতন হচ্ছে। নির্যাতন, হত্যা এবং নারী ও শিশুদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে।
-এআরকে 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ