বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

রোমানিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

romaniaআওয়ার ইসলাম: প্রথমবারের মতো রোমানিয়ার সংখ্যালঘু মুসলিম বামপন্থী দলের নেত্রী সেভিল শাইদ (৫২)  প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।  ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি) প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রস্তাব দিয়েছেন। খবর ডন অনলাইনের।

২০১২ সালে গণভোট কারচুপির এক মামলায় দেশটির প্রধানমন্ত্রী লিভিও ড্রাগনেয়া দোষী হওয়ায় তাকে অপসারণ করা হয়।

এ কারণেই ক্ষমতাসীন পিএসডি বুধবার ৫২ বছর বয়সী শাইদেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়।  এখন প্রেসিডেন্ট ক্লাউস উয়োহানিস অনুমোদন দেয়ার পর পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হলেই তিনি এ দায়িত্বে আসবেন।

শাইদে এর আগের মেয়াদে ক্ষমতাসীন বামপন্থী সরকারের আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ছিলেন।

গত ১১ ডিসেম্বর দেশটির সাধারণ নির্বাচন হয়। সেখানে ৪৬৫ আসনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পিএসডি পার্টি এএলডিই'র সঙ্গে ২৫০ আসন নিয়ে জোট সরকার গঠন করে।

এআর
 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ