মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

জামশেদের লাশ এখনো শনাক্ত হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamshed8দিদার শফিক: পাকিস্তানে বিমান বিধ্বস্তে নিহত সঙ্গীত শিল্পী ও বিখ্যাত দাঈ জুনায়েদ জামশেদের মৃতদেহ এখনো সনাক্ত করা যায়নি। তবে দ্রুত ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মিডিয়াকে জানিয়েছেন তার ভাই হুমায়ুন জামশেদ।

মিডিয়ার সাথে কথোপকথনে তিনি জানান, এখন পর্যন্ত জুনায়েদ জামশেদের মৃতদেহ সনাক্ত করা এখনো সম্ভব হয়নি।

তিনি বলেন, সব শেষ করে লাশ করাচিতে পৌছতে আরও ৪-৫ দিন সময় লাগবে। তার দাফন সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের মুফতিদের সাথে পরামর্শ চলছে বলেও জানান হুমায়ুন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পাকিস্তানের পিআইএ’র একটি বিমান চেত্রাল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিমানে থাকা ৪৭ যাত্রীর সবাই নিহত হন। বিমানে জুনায়েদ জামশেদের সঙ্গে তার স্ত্রী নেহা জামশেদও নিহত হয়েছেন।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ