মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে আসছেন আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arshad_madani2মোস্তফা ওয়াদুদ: দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস, জমিয়তের উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী বাংলাদেশে আসছেন। আগামী ১৭ ডিসেম্বর ৮ দিনের সফরে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে। এই দিনগুলোতে তিনি দেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারে কাজ করবেন।

আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী সফরসূচির মধ্যে রয়েছে-

১৭ ডিসেম্বর (শনিবার)
বিকাল ৪টায় ঢাকা হযরত শাহ জালাল বিমানবন্দরে নেমে ঢাকা মাদানীনগর মাদরাসায় বার্ষিক ইসলাহী জোড়ে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন। বিমানবন্দর থেকে মাদানীনগর মাদরাসারর পথে বেফাক অফিসে যাত্রা বিরতি এবং মরহুম মহাসচিব মাওলানা আব্দুল জাব্বার জাহানাবাদীর স্মরণ সভায় অংশগ্রহণ করবেন।

১৮ ডিসেম্বর (রবিবার)
বরিশালের উদ্দেশে রওয়ানা দিবেন। বেলা ১১টায় মাহমুদিয়া মাদরাসা, রাজ্জাকীয়া মাদরাসা, হোসাইনিয়া মাদরাসার আলোচনা পেশ করবেন। বাদ আসর খাজা মঈনউদ্দীন চিশতি মাদরাসায় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন, বাদ মাগরিব বাইয়াত ও ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান। রাত ৯ টায় সুন্দরবন ১০ লঞ্চে ঢাকায় ফিরবেন।

১৯ ডিসেম্বর (সোমবার)
কাপ্তানবাজার সোহরওয়ার্দীয়া মসজিদে ফজরের নামাজ, বাইয়াত গ্রহণ ও বয়ান। সকাল ১১ টায় মতিঝিল পীরজঙ্গী মাদরাসায় দোয়ার মাহফিল। বিকেলে ভৈরব বাজার মাদরাসায় ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বয়ান ও বাইয়াত গ্রহণ। রাতে ঢাকায় ফিরে জামেয়া হুসাইনিয়া দারুস সালামে অবস্থান।

২০ডিসেম্বর (মঙ্গলবার)
আকাশ পথে উত্তরবঙ্গের সৈয়দপুরে যাবেন। সোনারাও, ডোমার, জলঢাকা, ডালিয়া, রংপুর জুম্মাপাড়া মাদরাসা, হযরত কেরামত আলী জৈনপুরী রহ. দরগাহ হয়ে রাতে সৈয়দপুর রেল ষ্টেশন মাদরাসায় রাত্রি যাপন।

২১ ডিসেম্বর (বুধবার)
সকালের ফ্লাইটে সৈয়দপুর হতে ঢাকায় বসুন্ধরা মাদরাসায় যাবেন। সেখান থেকে দুপুরে আকাশপথে যশোরের উদ্দেশে রওয়ানা দেবেন। যশোর রেল ষ্টেশন মাদরাসায় বয়ান করবেন। রাতে মনিরামপুর মাদানীনগর মাদরাসায় মুফতী মুহাম্মদ ওয়াক্কাস এর সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান ও বাইয়াত গ্রহণ এবং রাত্রী যাপন।

২২ ডিসেম্বর (বুধবার)
সকালের ফ্ল্যাইটে যশোর থেকে ঢাকা বিমানবন্দরে হয়ে হেলিকাপ্টারযোগে সিলেট যাবেন। এদিন সিলেটের ফেঞ্জুগঞ্জ, ছাতক, কাতিয়া মাদরাসায় প্রোগ্রাম করবেন।

২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার)
সিলেট শহর, কোম্পানীগঞ্জসহ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে রাতের ট্রেনে ঢাকায় ফিরবেন।

২৪ ডিসেম্বর (শুক্রবার)
ঢাকা থেকে হেলিকাপ্টারযোগে নেত্রকোণা, মোহনগঞ্জ, ঈশ্বরগঞ্জ হয়ে ময়মনসিংহ শহরে খানকাহে হোসাইনিয়া মাদানীয়ার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বয়ান ও বাইয়াত। রাতে ঢাকা প্রত্যাবর্তন।

২৫ ডিসেম্বর (শনিবার)

সকালের ফ্ল্যাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ