আওয়ার ইসলাম: হাটহাজারীতে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে কওমি মাদরাসা বোর্ডের নেতাদের সম্মিলিত বৈঠক সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর দুইটায়।
সভায় কওমি মাদরাসা স্বীকৃতির জন্য আগামীর পথ পরিক্রমা নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত ও দুটি কমিটি করা হয়েছে।
বৈঠকে ছিলেন, ইকরা বাংলাদেশের মহা পরিচালক মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ, ইত্তেহাদুল মাদারিসের চেয়ারম্যান আল্লামা সুলতান যওক নদভী, মহাসচিব আল্লামা আবদুল হালিম বুখারী, তানজিমুল মাদারিস উত্তরবঙ্গের মাওলানা আরসাদ রহমানী, বেফাকুল মাদারিস গওহরডাঙ্গার চেয়রম্যান মুফতী রুহুল আমীন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আল্লামা আশরাফ আলী, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মাওলানা নূর হুসাইন কাসেমী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, আল্লামা জুনাইদ বাবুনগরী, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা মাহফুযুল হক, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা নূরুল আমীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল ইসলাম প্রমুখ।
[caption id="attachment_20770" align="aligncenter" width="400"]
আল্লামা আহমদ শফী’র সঙ্গে মোসাফাহা করছেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ[/caption]
বৈঠকে গুরুত্বপূর্ণ তিন সিদ্ধান্তের মধ্যে রয়েছে, কওমি মাদরাসার স্বীকৃতি দারুল উলুম দেওবন্দের আদলে শুধুমাত্র দাওরায়ে হাদিসকে এমএ’র মান দেয়া। এছাড়াও সম্মিলিত কাজ ও স্বীকৃতির জন্য ‘কওমি মাদরাসার সনদের মান বাস্তবায়ন কমিটি’ নামে ২২ সদস্যের একটি কমিটি এবং সরকারের সঙ্গে লিয়াজোঁ করার জন্য ৫ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়।
বৈঠকে একাধিক সূত্র আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ কওমি মাদরাসার স্বীকৃতি ইস্যুতে আগামীতে সম্মিলিতভাবে কাজের সিদ্ধান্ত নেন। এছাড়াও কারো ফাঁদে পা না দিয়ে স্বকীয়তা রক্ষা করে স্বীকৃতি আদায়ের চেষ্টা অব্যাহত রাখার দাবি জানান।
[caption id="attachment_20771" align="aligncenter" width="643"]
মুফতি ফয়জুল্লাহ ও মুফত