সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

জুনায়েদ জামশেদের মাগফিরাত কামনায় দেওবন্দে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম, দেওবন্দ থেকে 

deubond_dawraনন্দিত ইসলামি সংগীত কিংবদন্তী জুনায়েদ জামশেদের মাগফিরাত কামনায় আজ দেওবন্দে দোয়া অনুষ্ঠিত হয়েছে৷

স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন মুফতি সাঈদ আহমদ পালনপুরী বুখারী শরিফের দরসের পূর্বে দারুল হাদিসের সকল ছাত্রকে নিয়ে মরহুম জুনায়েদ জামশেদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত করেন৷ এতে তার ভুল-ত্রুটি ক্ষমা ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন হজরত পালনপুরী৷

এসময় পুরো দারুল হাদিসে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়৷ কান্নায় বুক ভাসান ছাত্র উস্তাদ।

উল্লেখ্য, পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী ও বিশিষ্ট দায়ী জুনায়েদ জামশেদ গতকাল বিকালে পাকিস্তানের চিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে বিমান দূর্ঘটনার শিকার হয়ে শাহাদাত বরণ করেন৷ এ সময় তার সাথে তার স্ত্রী হেনা জুনায়েদও সাথে ছিলেন৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ