বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

চূড়ান্ত ফেরার আগেই ফিরেছিলেন যে ভাগ্যবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফাহিম বদরুল হাসান; ফ্রান্স থেকে

jamshed2জীবনের প্রথম প্রহরে ছিলেন পপ-সিঙ্গার। নাম, যশ খ্যাতি- সব কিছুতে জীবন ভরপুর ছিল। কিন্তু আল্লাহ তাঁকে হিদায়াত দেবেন বলে, একসময় অনুভব করতে পারেন সব থাকার পরও মনটা শূন্যতায় ভরপুর।

(তাঁর ভাষায়) শোবিজের মানুষেরা হাজার হাজার মানুষের ভিড়ে খুবই একাকী এবং শূন্য থাকে।

বাল্যবন্ধু জুনায়েদ গণির হাত ধরে জগদ্বিখ্যাত দাঈ তারিক জামিলের সংস্পর্শে এসে আল্লাহর হুকুমে বদলে নেন রাস্তা। বদলে যান নিজেও। আল্লাহর দেয়া কণ্ঠকে এবার দিলেন সঠিক আহার। মধুর কন্ঠে তুলে নিলেন, হামদ-নাত আর ইসলামি নাশিদ। হয়ে উঠলেন তাবলিগের এক দাঈ। বদলে যেতে থাকলো, জীবনের মানে। বদলালো শুভানুধ্যায়ী, হিতাকাঙ্খী, ভালবাসার মানুষ। পেতে থাকলেন মনের মধ্যে সেই প্রশান্তি, যার খুঁজে বছরের পর বছর গিটার হাতে স্টেজ থেকে স্টেডিয়ামে, হল-রোম থেকে অডিটোরিয়ামে পাগলের মতো ছুটেছিলেন।

তাবলিগি এক সফরে ০৭ ডিসেম্বর আকস্মিক প্ল্যান দুর্ঘটনায় বায়ান্ন বছর বয়সে স্বপরিবারে নিহত হলেন তিনি। তাঁর পরকাল কেমন হবে সেটা আল্লাহই ভাল জানেন। কিন্তু তাঁর এই আকস্মিক মৃত্যু কোটি কোটি মানুষকে বাকরুদ্ধ করে দিয়েছে। শত শত বিশ্ববিখ্যাত উলামা-এ-কিরাম, লাখ লাখ হাফেয, আলেম জুনায়েদ জমশেদ ও তাঁর পরিবারের সকলের জন্য দোয়া করছেন। তাঁর কথা বলতেই বলছেন ‘আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন’। তাঁর হৃদয়ছোঁয়া নাশিদগুলো শুনছেন, শোনাচ্ছেন।

বিশ্ববিখ্যাত মিডিয়াগুলোও তার নামের সাথে ‘ইসলাম প্রচারক’ লাগিয়ে প্রচার করছে- এ থেকে আশা করা যায় আল্লাহ তাঁকে ক্ষমা করে দেবেন। কিন্তু তিনি যদি সেই পপ-সিঙ্গার হিসেবেই বিগত বিশ বছর জীবিত থেকে ইন্তিকাল করতেন- তাহলে তার গমণের পর তাকে যারা ভালবাসতো তারা কী হতো? হয়তো পাকিস্তানের জাতীয় শিল্পী হিসেবে শোক দিবস পালন করা হতো। টিভি চ্যানেলগুলো তার গানগুলো বাজিয়ে বিশেষ অনুষ্ঠান করে ‘জাতির অপূরণীয় ক্ষতি’ হয়েছে বলে কিছু সংস্কৃতিমনা চোখের মিথ্যা অশ্রু বাইয়ে দিত। পাশাপাশি ইন্ডিয়া-বাংলাদেশসহ কিছু দেশের চলচ্চিত্র এবং মিডিয়া জগতের অনেকে বেচারার মরার পর ‘RIP RIP’ করতো- যা একজনের মুসলমানের কবর থেকে হাশর পর্যন্ত কোনো কাজে লাগবে না।

সুতরাং তার এমন পরিবর্তন পরবর্তী ইন্তিকালে বলাই বাহুল্য- ‘সব ভাল তার; শেষ ভাল যার’। তাঁর সৌভাগ্য। আল্লাহ দিকে চুড়ান্ত ফেরার পূর্বà