সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ঐক্যের ফর্মুলা খোঁজছেন আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sikriti

হুমায়ুন আইয়ুব 

কওমি মাদরাসা শিক্ষা সনদের বিষয়ে ঐক্যের ফর্মুলা খোঁজছেন সর্ব স্তরের আলেমরা। সেই ঐক্যের ফর্মুলা বের করতে চলতি মাসের ১০ তারিখে শনিবার  চট্রগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ কওমি মাদরসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্ব সব কয়টি বোর্ড এর আলেমরা এক সঙ্গে বসবেন। উপস্থিত থাকবেন বোর্ডের বাইরের শীর্ষ  কয়েকজন আলেমও। সূত্র জানিয়েছে, বৃহত্তর ঐক্যের স্বাথে বৈঠকে আমন্ত্রন পেতে পারেন, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, মাওলানা মাহমুদুল হাসানসহ কয়েকজন।

নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশ কওমি মাদরসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর চিঠি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন একটি প্রতিনিধি  দল। প্রধানমন্ত্রী চিঠি পেয়ে কওমি সনদের জন্য আল্লামা শফীর নেতৃত্বে আলেমেদের ঐক্য হওয়ার আহ্বান জানান। সেই ধারাবহিকতায় প্রধানমন্ত্রীর প্রস্তাবের আলোকে ঐক্যের ফর্মুলা  খোঁজছেন দেশের শীর্ষ আলেমরা।

উলামা বাজার মাদরাসার মহাপরিচালক সাইয়িদ আহমদ আর নেই

বিষয়টি নিয়ে বাংলাদেশ কওমি মাদরসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র-সহসভাপতি আল্লামা আশরাফ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন,  ১০ তারিখের বৈঠকে সব বোর্ডগুলোকে আমন্ত্রন জানানো হয়েছে। সেই সঙ্গে  ঐক্যের স্বার্থে কয়েকজন শীর্ষ আলেমকেও বৈঠকে দাওয়াত করা হয়েছে। আশা করি আল্লামা শফীর নেতৃত্বে আলেমেরা ঐক্যবদ্ধ হবেন। ঐক্যের ফর্মুলার জন্যই এই বৈঠক।

একই বিষয়ে জানতে চাইলে, উত্তরবঙ্গ বেফাকুল মাদারিসিল আরাবিয়া গওহরডাঙ্গা র্বোড এর সভাপতি মুফতি রুহুল আমীন বলেন, ১০ তারিখের বেঠকের আমন্ত্রন পেয়েছি এবং হাটহাজারিতে সেদিন যাবো ইনশাআল্লাহ। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আশা করি কওমি সনদের স্বীকৃতির জন্য ঐক্যবদ্ধ কোন ফর্মুলা জাতি পাবে।

ফরিদাবাদ মাদারাসার প্রিন্সিপাল, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া মাওলানা আবদুল কুদ্দুস জানান, বৈঠকে সব কওমি মাদরাসা বোর্ড এর নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে। আশা করি সবাই উপস্থিত হবেন। আল্লামা শাহ আহমদ শফীর নেত্বেতে সবাই একমত হবেন এটাই আà¦