বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

শুরু হলো সিরাতুন্নবী সা. কুইজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

01আওয়ার ইসলাম: রকমারি ডটকম ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আজ ১ ডিসেম্বর থেকে শুরু হলো সিরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতা।

মহানবী সা. এর মানবপ্রেম দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষে আমাদের এ আয়োজন। যথারীতি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সঠিক উত্তরদাতাদের একজন বিজয়ী হবেন। বিজয়ীকে পুরস্কার হিসেবে বিজয়ীদের দেয়া হবে ৩০০ টাকার বই।

প্রতিদিন দুপুর ১২ টায় আওয়ার ইসলামের ওয়েব সাইট এবং ফেসবুক পেইজে  কুইজের প্রশ্ন পোস্ট করা হবে। কমেন্টে সঠিক উত্তরটি লিখতে হবে এবং পোস্টটি আপনার ওয়ালে শেয়ার করতে হবে। পরবর্তি প্রশ্ন আপলোড হওয়ার আগ পর্যন্ত চলতি প্রশ্নের উত্তর দেয়া যাবে।

সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারিতে ১জনকে বিজয়ী করা হবে। বিজয়ীকে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে প্রতিদিন একটি কোড নাম্বার দেয়া হবে। কোড নাম্বার উল্লেখ করে রকমারি ডটকমের (১৬২৯৭ / ০১৫১৯৫২১৯৭১) এই নাম্বারে যোগাযোগ করলে আপনার দেয়া ঠিকানায় পুরস্কার পৌছে যাবে।

বিজয়ীকে অবশ্যই পুরস্কার হাতে পাওয়ার পর একটি ছবি পাঠাতে হবে আওয়ার ইসলামের ফেসবুক পেইজের ইনবক্সে। কুইজ বিজয়ীরা পরবর্তী ৩০ দিন রকমারিতে যে কোনো পরিমাণ বইয়ের অর্ডারের ক্ষেত্রে ১ম বার কোনো পরিবহন খরচ ছাড়া সংগ্রহ করতে পারবেন। পুরস্কার বিজয়ীদের রকমারি ডটকমের নিচের নাম্বারে যোগাযোগ করে পুরস্কার নিতে হবে। অথবা www.rokomari.com  অর্ডার করেও পুরস্কার নিতে পারবেন। রকমারির হট লাইন ১৬২৯৭ / ০১৫১৯৫২১৯৭১

বিস্তারিত জানতে যোগাযোগ
মোরাদ খান, সাজিদ নূর
আওয়ার ইসলাম ইভেন্ট
০১৭১৯০২৬৯৮০

আজকের প্রশ্ন

মহানবী সা. এর নাম ‘মুহাম্মদ’ কে রাখেন?
ক. মা আমিনা খ. দাদা আবদুল মুত্তালিব

তো শুরু করুন আপনার উত্তর।