রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইংল্যান্ডের জেলে বাড়ছে আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

soysaidআওয়ার ইসলাম:  ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে বন্দিদের আত্মহত্যার পরিমাণ রেকর্ডসংখ্যক ছাড়িয়েছে। এমনটাই দাবি দ্যা হাওয়ার্ড লিগ ফর পেনাল রিফর্ম নামের একটি এনজিও সংস্থার। সংস্থাটি ব্রিটেনের কারাগারগুলোতে সংস্কার নিয়ে কাজ করছে।

সোমবার সংস্থাটি ব্রিটেনের কারাগারগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয়, চলতি বছর ইংল্যান্ড এবং ওয়েলসের জেলগুলোতে  ১০২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। যা ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বাধিক ৯৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছিল ২০০৪ সালে।

আত্মহত্যা বৃদ্ধির কারণ সম্পর্কে দ্যা হাওয়ার্ড লিগ ফর পেনাল রিফর্ম বলছে, কারাগারগুলোর বাজেটে কমানোর ফলে এমন পরিবেশ তৈরি হয়েছে; যা বন্দীদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।

সূত্র: বিবিসি

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ