সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

ইসলাম গ্রহণ করায় যুবককে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islam_axeptআওয়ার ইসলাম: কেরালার মালাপ্পুরাম জেলায় মাঝ রাস্তায় এক ব্যাক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে। মৃত ব্যাক্তির নাম ফয়সাল পি ওরফে আনিশ কুমার বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী ফয়সাল হত্যার মূল কারণ হিসাবে ধর্ম পরিবর্তনকে মনে করা হচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে কয়েকবার আঘাত করা হয়েছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুধু তাই নয় রক্তে মাখামাখি হয়ে পড়ে থাকা ফয়সালের মাথায়ও  আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

সূত্র অনুযায়ী কাজের জন্য সৌদি গিয়েছিল ফয়সাল এবং সেখানে ইসলাম ধর্মকে ভালবেসে মুসলমান হন তিনি। চার মাস পর রিয়াদ থেকে বাড়ি ফিরে পরিবারের সবাইকেই ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ফয়সালের আত্মীয় এবং প্রতিবেশীদের পক্ষ থেকে হুমকি আসছিল প্রতিদিনি।

হত্যার দিন ভোর ৪ টার দিকে নিজের শ্বশুরকে নিয়ে আসতে তনুর রেলওয়ে স্টেশনে গিয়েছিল ফয়সাল। কিন্তু প্রায় আধঘণ্টা পর কোহিন্দি মসজিদের ইমাম ফয়সালের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মসজিদের ইমাম এই খবর পুলিশকে জানায় এবং ফয়সালের দেহ নালায় পড়ে আছে বলে জানান। হত্যার পরে মুসলিম সম্প্রদায় অসন্তুষ্ট রয়েছে এবং সঠিক বিচারের জন্য প্রশাষণের কাছে দাবি পেশ করেছে।

সূত্র: টিডিএনবাংলা কলকাতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ