সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

নাসিক নির্বাচনে মুফতী মাসুম বিল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masum_billa

আওয়ার ইসলাম: আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন ‍মুফতি মাসুম বিল্লাহ। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন।

মুফতী মাসুম বিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়নগঞ্জ মহানগরের সভাপতি। রোববার রাতে দলটির হাইকমান্ড থেকে মুফতী মাসুম বিল্লাহকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আজ নারায়ণগঞ্জস্থ রিটার্নিং অফিসারের (জেলা নির্বাচন কর্মকর্তা) কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৩ জন। তারা হলেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ আনসারী, সভাপতি মুফতী মাসুম বিল্লাহ ও উপদেষ্টা মাওলানা দ্বীন ইসলাম।

঳ কে হবেন দেশ গবেষক? অংশ নিন আপনিও

রোববার রাতে দলটির হাইকমান্ড চূড়ান্ত প্রার্থী হিসেবে মুফতী মাসুম বিল্লাহকে মনোনীত করে এবং তার পক্ষে দলের সব নেতাকর্মীকে কাজের নির্দেশ দেয়া হয়।

মুফতী মাসুম বিল্লাহ বলেন, সোমবার সকালে তিনি দলটির নেতাকর্মীদের নিয়ে বৈঠকের করবেন। পরে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।

তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া ও তাকে মনোনীত করায় দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নাসিক নির্বাচনের ভোট হবে ২২ ডিসেম্বর। ২৪ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। যাচাই বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আর ৪ ডিসেম্বর হলো মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ। মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ২ লাখ ৩৭ হাজার ৮৭৮। ভোটার বেড়েছে প্রায় পৌনে এক লাখ। ভোটকেন্দ্র ১৭৪টি ও ভোটকক্ষ ১৩০৪টি।

উল্লেখ্য, ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন তৎকালীন জেলা সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সী। তিনি গরুর গাড়ি প্রতীকে ৬ হাজার ৬১২ ভোট পেয়েছিলেন।

আরআর

ভারতের দুই মাদানি; বিভক্তি কতটুকু আমরা কী জানি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ