সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

জোর করে কর্মচারীর দাড়ি মুণ্ডন: সৌদি ডিরেক্টরের ৯০০ কোড়া ও দেড় বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shavem4ফারুক ফেরদৌস: সৌদি আরবের এক কর্মচারীকে দাড়ি মুণ্ডনে বাধ্য করা ও চাকরিচ্যুত করার হুমকি দেয়ার অপরাধে এক আরব ট্যুর অপারেটর কোম্পানির ডিরেক্টরকে দেড় বছর কারাবাস ও নয়শ’ কোড়ার দণ্ড দিয়েছে আদালত।

সৌদি সংবাদ মাধ্যম উকাজের খবর অনুযায়ী আরব দেশগুলোতে সৌদি আরবের ভিসা প্রদানকারী এই কোম্পানির আরব ডিরেক্টর সবার সামনে এক এশিয়ান কর্মচারীকে দাড়ি মুণ্ডনে বাধ্য করেন এবং তাকে চাকরীচ্যুত করার হুমকি দেন।

জানা গেছে, ওই কর্মচারীকে তার কোম্পানির ডিরেক্টর কয়েকবার দাড়ি মুণ্ডন করতে বলেন। কিন্তু কর্মচারী দাড়ি মুণ্ডন করতে অস্বীকার করেন। পরে ডিরেক্টর রেগে গিয়ে অন্য কর্মচারীদের সামনেই জোর করে তার দাড়ি মুণ্ডিয়ে দেয়। দাড়ি মুণ্ডন না করলে তাকে চাকরিচ্যুত করা হবে বলেও হুমকি দিয়েছিলো অভিযুক্ত ডিরেক্টর।

বিষয়টি আদালতে গড়ালে বিচারক ডিরেক্টরকে দেড় বছর কারাবাস ও নয়শ’ কোড়ার দণ্ড দেন।

সূত্র: কুদরত

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ